Logo Logo

কাশিয়ানীতে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইলাহী মোল্লা (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।


বিজ্ঞাপন


বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার ফলসি পূর্বপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯টার দিকে কাশিয়ানী থানাধীন ফলসি পূর্বপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ইলাহী মোল্লার নিজ বসতঘর তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ইলাহী মোল্লা ওই গ্রামের মো. সাহেব আলী মোল্লার ছেলে। মাদকসহ হাতেনাতে আটকের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়া শুরু করা হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন।

মাদকমুক্ত সমাজ গড়তে জেলাজুড়ে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...