বিজ্ঞাপন
আজ বুধবার (৮ এপ্রিল) ১০ টায় ফুলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সুঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -২ আবু হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শেরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ।
সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা শিরীন নাহার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বিপ্লব, সাধারণ সম্পাদক কে এম মানিক, সুঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সুঘাট ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা লিটন কুমার দত্ত, সুঘাট ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি আমিনুল মন্ডল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়।
শুভ উদ্বোধন শেষে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়, যা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
২ দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...