বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হাতিয়া এই বিশেষ তৎপরতা শুরু করে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই ওই এলাকায় বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৩ হাজার লিটার ডিজেল জব্দ করে কোস্টগার্ডের সদস্যরা।
পরবর্তীতে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বৈধ লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত ডিজেলগুলো লাইসেন্সধারী বৈধ ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে প্রশাসন। অবৈধ মজুদ ও তেলের কৃত্রিম সংকট রোধে এটি একটি নিয়মিত পদক্ষেপ বলে জানানো হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, জনস্বার্থে এবং অবৈধ মজুতদারী রুখতে কোস্টগার্ডের এই ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...