Logo Logo

নোয়াখালীতে ট্রাক্টর চাপায় ব্যবসায়ীর মৃত্যু


Splash Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাক্টরের চাপায় আবু তাহের ওরফে জাহাঙ্গীর (৪৮) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুছাপুর গ্রামের মতিন মাঝি বাড়ির আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় চৌধুরীহাট বাজারে চা বিক্রির পেশায় নিয়োজিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন জাহাঙ্গীর। পথে বাগধারা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর তাকে পাশ থেকে চাপা দেয়। ট্রাক্টরের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাক্টরের চাপায় এমন অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...