Logo Logo

ফরিদপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


Splash Image

ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভাঙ্গা উপজেলার আতাদী এলাকায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজা সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে রতন মুন্সী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি এলাকার বাসিন্দা।

অভিযান চলাকালে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শিরিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...