বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কমলাপুর এলাকায় মুরাদ শেখের বাড়ির পূর্ব পাশে রেললাইন সংলগ্ন একটি সজনে গাছে এক ব্যক্তিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ও সিআইডির একটি বিশেষজ্ঞ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
প্রাথমিক পর্যবেক্ষণে পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। সিআইডির ক্রাইম সিন ইউনিট নিহতের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে এবং পুলিশের পক্ষ থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জানায়, নিহতের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...