Logo Logo

রাজবাড়ীতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অপসাংবাদিকতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

রাজবাড়ী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক এক বিশেষ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় রাজবাড়ী সার্কিট হাউস কনফারেন্স রুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম। এছাড়া আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, “ব্যক্তিগত জীবনে কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকলেও পেশাগত জায়গায় কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করা একজন সাংবাদিকের উচিত নয়। সংবাদে সত্যকে বিকৃত করা নৈতিকতাবিরোধী।”

তিনি আরও জোর দিয়ে বলেন, অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রাখা অপরিহার্য। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে সমাজে সুশাসন প্রতিষ্ঠিত হয় এবং গণতন্ত্র শক্তিশালী ভিত্তি পায়।

সেমিনারে বক্তারা অপসাংবাদিকতার কুফল তুলে ধরে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। রাজবাড়ী জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা এই কর্মশালায় অংশ নিয়ে সংবাদপত্রের নীতিমালা ও নৈতিকতা বিষয়ে দিকনির্দেশনা লাভ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...