Logo Logo

মারা গেছেন এনসিপির বগুড়া জেলার নেত্রী রাফিয়া সুলতানা


Splash Image

এনসিপির রাফিয়া সুলতানা (রাফি) । ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা (রাফি) ইন্তেকাল করেছেন।


বিজ্ঞাপন


বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি হাসান মন্ডল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে রাফিয়া সুলতানাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যথাযথ প্রক্রিয়া শেষে তার মরদেহ বগুড়ায় নেওয়া হবে এবং সেখানেই জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

মেধাবী শিক্ষার্থী রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ছাত্ররাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রাফিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়েছে, রাফিয়া সুলতানা ছিলেন একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধা। তার অকাল প্রয়াণ দলের জন্য এক অপূরণীয় ক্ষতি। বিশেষ করে ছাত্ররাজনীতিতে তার দৃঢ় অবস্থান ও নেতৃত্বের গুণাবলি সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...