ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
অধিবেশন চলাকালীন বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, “অত্যন্ত দুঃখজনক যে, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও আজ কয়েকটি গণবিরোধী বিল পাস করা হয়েছে। আমরা এই বিলগুলোর দায়ভার নিতে চাই না। এর প্রতিবাদে আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।” বক্তব্যের পরপরই তিনি জোটের অন্যান্য সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।
বিরোধী দলের এই আকস্মিক প্রস্থানের পর ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে কথা বলার সুযোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, “আইন প্রণয়ন প্রক্রিয়ার প্রথম থেকে শেষ ধাপ পর্যন্ত উনারা (বিরোধী দল) সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এমনকি কেউ কেউ হাত তুলে বিলগুলোকে সমর্থনও দিয়েছেন। সমস্ত প্রক্রিয়ায় সহায়তা করার পর এই ওয়াকআউটের কোনো যৌক্তিকতা আছে কি না, তা আমার বোধগম্য নয়।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন যে, আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য তিনি বিরোধী দলকে ধন্যবাদ জানাচ্ছেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, মাগরিবের নামাজের বিরতির পর বিরোধী দলের সদস্যরা পুনরায় অধিবেশনে ফিরে আসবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...