বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম.এ. মুহাইমিন আল জিহান।
সভায় মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্যে ওসি মোঃ শাহীনুল ইসলাম বলেন, বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন,সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। এ সময় তিনি সকলকে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে দ্রুত পুলিশকে অবহিত করতে অনুরোধ করেন।
সভায় বক্তারা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...