বিজ্ঞাপন
প্রতিযোগিতার বালক বিভাগের চূড়ান্ত লড়াইয়ে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে চোমরপাথালিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের আবু তালহা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে চোমরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয় সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকাদের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন চোমরপাথালিয়া স্কুলের সুমাইয়া।
সুঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ। সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার লায়লা শিরীন নাহার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, এবং সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বিপ্লব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য। গোল্ডকাপ ফুটবলের মতো টুর্নামেন্টগুলো খুদে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব এবং নেতৃত্বের গুণাবলি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিশুদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সাহায্য করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে এম মানিক, ফুলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালাচাঁদ বসাক, সুঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, প্রশাসনিক কর্মকর্তা লিটন কুমার দত্ত এবং সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম বিপ্লব। বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে মাঠটি এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...