ছবি সংগৃহীত
বিজ্ঞাপন
মৃতরা হলেন—দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামের আতিকুর রহমানের ছেলে মো. শাওন (১২) এবং পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মামুদনগর গ্রামের হীরালাল সরকারের মেয়ে জয়ন্তী সরকার (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শাওন বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর পাড়ে তার কাপড় দেখতে পেয়ে স্থানীয়রা পুকুরে জাল ফেলে তাকে উদ্ধার করে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, জয়ন্তী সরকার বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের সুরমা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরদিন শুক্রবার দুপুরে খালিয়াজুরী উপজেলার কল্যাণপুর মসজিদ সংলগ্ন এলাকায় নদীতে এক নারীর ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে। পরে জয়ন্তীর স্বজনরা এসে লাশটি শনাক্ত করেন।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...