Logo Logo

ববি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সাইদুর , সদস্য সচিব ইমাম


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদুর রহমান এবং সদস্য সচিব হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের একই সেশনের শিক্ষার্থী মো. ইমাম হোসেন তাজ।


বিজ্ঞাপন


শুক্রবার (১০ এপ্রিল) সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদুল ইসলাম শান্ত এবং যুগ্ম-সদস্য সচিব হয়েছেন কাওসার হোসেন রিমন।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—কার্যকরী সদস্য রবিন সাজ্জল, কে. এম. মুবীন উদ্দীন, শুভ হালদার, মোঃ মেহেদী, সিনহাজুল ইসলাম শিপন এবং ফেরদৌস হাসান মারুফ।

নবগঠিত এই কমিটি আগামী তিন মাসের জন্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...