বিজ্ঞাপন
ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।
মুফতি আবদুল হান্নান তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার গণভোটের পক্ষে অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসলেও পরবর্তীতে সেই জনরায়কে উপেক্ষা করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের সচেতন জনগণ এ ধরনের কোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ড মেনে নেবে না। অবিলম্বে গণভোটের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, এই প্রক্রিয়া বিলম্বিত হলে সরকারকে কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুফ, খেলাফত মজলিশ ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ, জেলা যুগ্ম সেক্রেটারি মাওলানা আজিজ উল্যাহ আহমদী এবং এবি পার্টির জেলা সভাপতি মাস্টার আহসান উল্যাহ ও জেলা সেক্রেটারি ফজলুল হক। এছাড়াও ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি মো. ইসমাইল, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম এবং জামায়াতের শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ ফেনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...