প্রতীকী এই ছবিটি এআই দ্বারা নির্মিত।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ এপ্রিল) পরিচালিত এই অভিযানে উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ৩৬ লাখ ১১ হাজার ৬৯৪ টাকা বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ ছাগলনাইয়া, দেবপুর ও খেজুরিয়া বিওপির পৃথক টহলদল ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চোরাচালানকৃত মালামাল বহনকারী ২টি সিএনজি অটোরিকশাসহ বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি এবং বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত রক্ষীবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...