Logo Logo

নোয়াখালীর সোনাইমুড়ীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান


Splash Image

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার বজরা বাজারে এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ব্যবসায়িক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাজারের রহমত উল্লার ফার্নিচার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ৫টি ফার্নিচারের দোকান ও একটি ওষুধের দোকানসহ মোট ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত পৌনে ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। দোকানের মালামাল হারিয়ে অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়েন। তারা জানান, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোই ছিল তাদের জীবিকার প্রধান অবলম্বন, যা এক নিমিষেই ধ্বংস হয়ে গেছে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...