বিজ্ঞাপন
বিজিবি সূত্র জানায়, শনিবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। টহলদলটি উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু করে।
এসময় সন্দেহজনকভাবে মাথায় একটি বস্তা বহন করে আসা এক ব্যক্তি দূর থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে।
তল্লাশিকালে বস্তার ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবির এই সফল অভিযান মাদক চোরাচালান প্রতিরোধে তাদের চলমান তৎপরতারই অংশ বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...