Logo Logo

কোটালীপাড়ায় ভেজাল গুড় তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা, ১৫ মন গুড় ধ্বংস


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরির অপরাধে চয়ন সরকার নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানা থেকে উদ্ধারকৃত ১৫ মণ ভেজাল গুড় বিনষ্ট করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১১ এপ্রিল) উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কলাবাড়ী গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক।

দণ্ডপ্রাপ্ত চয়ন সরকার ওই গ্রামের রমেশ সরকারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলাবাড়ী গ্রামে চয়ন সরকারের গুড় তৈরির কারখানায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় চিনি, চুন ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির সত্যতা পাওয়া যায়। এই অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক অভিযুক্ত চয়ন সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া কারখানায় মজুদ থাকা ১৫ মণ ভেজাল গুড় তাৎক্ষণিকভাবে পানিতে ফেলে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল গুড় তৈরির খবর পেয়ে আমরা এই অভিযান পরিচালনা করি। অভিযানে একজনকে জরিমানা ও বিপুল পরিমাণ ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে।

জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি কমাতে এ ধরনের ভেজাল বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...