Logo Logo

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ


Splash Image

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শহরে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।


বিজ্ঞাপন


শনিবার (১১ এপ্রিল) বিকেলে দক্ষিণ বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান রাস্তায় এই লিফলেট বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করে উপজেলা জামায়াত।

শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপির নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচীতে উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী, পৌর জামায়াতের আমির হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেন, জামায়াত নেতা দুলাল হোসেনসহ স্থানীয় জামায়াত-শিবির নেতাকর্মীরা অংশ নেন।

উপস্থিত জামায়াত নেতারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলোতে জনগণের মতামত প্রতিফলনের জন্য গণভোট একটি গণতান্ত্রিক পদ্ধতি। তারা গণভোট বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে তাদের দাবির পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...