বিজ্ঞাপন
রোববার (১২ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম রাতইল এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানের নেতৃত্বে এবং কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমানের উপস্থিতিতে পুলিশের একটি বিশেষ দল পশ্চিম রাতইল গ্রামে অবস্থান নেয়। গভীর রাতে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হলে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮) ওই গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার হেফাজত থেকে মোট ১০ হাজার ২০৭ পিস ইয়াবা ট্যাবলেট (যার মধ্যে ৯ হাজার ৬২৫ পিস কমলা রঙের এবং ৫৮২ পিস সবুজ রঙের), ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তার আকাশ একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। শুরুতে তিনি নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন।
বর্তমানে তার বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূলে জেলাজুড়ে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...