Logo Logo

লেবাননে নিহত দিপালির মরদেহ দেশে আনার চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


Splash Image

নিহত দিপালি খাতুন।

লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারানো বাংলাদেশি নারী দিপালি খাতুনের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম। তিনি এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক বলে অভিহিত করেছেন।


বিজ্ঞাপন


শনিবার (১১ এপ্রিল) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামে নিজ বাসভবনে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী।

দিপালি খাতুনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে নিহতের বোনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ স্থাপন করা হয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে লেবাননে যুদ্ধাবস্থা বিরাজ করায় বিমান চলাচল স্বাভাবিক নেই। এই প্রতিকূল পরিস্থিতির কারণে মরদেহ পাঠাতে কিছুটা বিলম্ব হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় ও লেবাননে অবস্থিত বাংলাদেশ মিশন সমন্বিতভাবে কাজ করছে।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, অনেককে ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং যারা নিজ দেশে ফিরতে ইচ্ছুক, তাদের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে পর্যায়ক্রমে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি গণমাধ্যমকে অবহিত করেন। উল্লেখ্য, সাম্প্রতিক সংঘাতপূর্ণ বিভিন্ন অঞ্চলে নারীসহ মোট ৮ জন বাংলাদেশি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...