বিজ্ঞাপন
উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলামের সার্বিক সহযোগিতায় এই মানবিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়। ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত বিপুলসংখ্যক রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়ার বার্ন, প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকার। তিনি দিনভর আগত রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। এছাড়াও ক্যাম্পে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মাহমুদুল হাসান লিটন, শফি কামাল ও মারুফ সরকারসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সরেজমিনে দেখা যায়, খন্দকাটোলা এলাকায় অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের উপচে পড়া ভিড় ছিল। আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তারা এ কাজ করছেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উন্নত চিকিৎসার সুযোগ বঞ্চিত সাধারণ মানুষ হাতের কাছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...