বিজ্ঞাপন
রোববার (১২ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালে দেশের জনগণের স্বাধীনতা রক্ষার সংগ্রামে সশস্ত্র বাহিনীর ভূমিকা মুক্তিকামী মানুষকে নতুন করে আশান্বিত করেছে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতি এবং প্রশাসনিক অচলাবস্থা নিরসনে এই বাহিনী যে দায়িত্বশীলতা প্রদর্শন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
অতীতের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে পঙ্গু ও দুর্বল করার একটি গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। সরকার পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও যোগ করেন, বিগত দেড় দশকের শাসন ও শোষণের সময় দেশের এই গর্বিত বাহিনীকে বিতর্কিত করার নানাবিধ অপচেষ্টা চালানো হয়েছিল।
সরকার প্রধান তাঁর বক্তব্যে বাহিনীর মর্যাদা অক্ষুণ্ণ রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...