Logo Logo

কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ‘ডাকাত মাইস্যা’ গ্রেপ্তার


Splash Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৯টি মামলার কুখ্যাত আসামি রফিকুল ইসলাম মাসুদ ওরফে ডাকাত মাইস্যাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার।


বিজ্ঞাপন


এর আগে, গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রংমালা বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাইস্যা উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ১৯ মামলার এই আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র মামলা, ধর্ষণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে। কোম্পানীগঞ্জ থানার একাধিক ডাকাতির ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

পরিদর্শক বিমল কর্মকার জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া অন্য একটি মামলায় অপর এক আসামির ১৬৪ ধারার জবানবন্দিতেও এই ডাকাতের নাম ও অপরাধে জড়িত থাকার তথ্য উঠে আসে।

শনিবার বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...