বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বাবুর কাইচাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নগরকান্দা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত রেজাউল মাতুব্বর নগরকান্দা থানার বাবুর কাইচাইল গ্রামের মৃত সাহেদ আলী মাতুব্বরের ছেলে। তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১১ আগস্ট নগরকান্দা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় (জি আর নং-১৯০/১৯) রেজাউল মাতুব্বর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসানের নেতৃত্বে এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসূল সামদানী আজাদের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। আভিযানিক দলে আরও উপস্থিত ছিলেন এসআই তারক বিশ্বাস, এএসআই মো. জাহাঙ্গীর আলম ও এএসআই মো. শরিফুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল।
নগরকান্দা থানা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...