বিজ্ঞাপন
রোববার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর মহাসড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর ঝালকাঠি পৌরসভার সাবেক জনপ্রতিনিধি। আহত সোহেল পেশায় একজন ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে বরিশাল থেকে একটি মোটরসাইকেলযোগে ঝালকাঠি ফিরছিলেন সাগর ও সোহেল। পথিমধ্যে রায়াপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি রেইনট্রি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে আরোহী দুজনই গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাগরকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...