Logo Logo

মারা গেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ


Splash Image

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বিজ্ঞাপন


রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

ব্যারিস্টার শফিক আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক। তিনি জানান, লিভারজনিত শারীরিক জটিলতা দেখা দেওয়ায় গত ১১ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই আজ সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের জানাজার সময় ও স্থান সম্পর্কে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বর্ণাঢ্য রাজনৈতিক ও পেশাগত জীবনের অধিকারী ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী (টেকনোক্রেট) হিসেবে দায়িত্ব পালন করেন।

আইন অঙ্গনে অত্যন্ত শ্রদ্ধেয় এই ব্যক্তিত্ব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে দেশের আইনি ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...