Logo Logo

ফেনীর ফুলগাজীতে দুর্ধর্ষ চুরি, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১


Splash Image

ফেনীর ফুলগাজী বাজারে একাধিক দোকানে চুরির ঘটনায় জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, গত ৮ এপ্রিল দিবাগত রাতে ফুলগাজী বাজারের মূল সড়কের পশ্চিম পাশে অবস্থিত জালালিয়া সুইট অ্যান্ড পেস্টিশপ, কালাম ইলেকট্রিক, পি.এল. স্টোর এবং ভাই ভাই স্টোরে চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরচক্র দোকানের ছাদের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গত ১২ এপ্রিল মো. জালাল হোসেন আরাফাত (২১) নামে এক যুবককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আরাফাত চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

আরাফাত জানান, তার বড় ভাই আরিফ হোসেন, ইমন ও মেহেদীর সমন্বয়ে গঠিত একটি চক্র এই চুরির সাথে জড়িত। তারা পরিকল্পিতভাবে রাতে দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করতেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিজয়পুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে সাবান, সিগারেট ও মোবাইল রিচার্জ কার্ডসহ কিছু মালামাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় জালালিয়া সুইট অ্যান্ড পেস্টিশপের মালিক মো. শহিদুল ইসলাম নোমান বাদী হয়ে ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মিজানুর রহমান জানান, চুরির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...