বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈত্রিক নিবাস। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি জানান, সফরের বিস্তারিত আনুষ্ঠানিক কর্মসূচি এখনো হাতে না এলেও ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়া পৌঁছাবেন বলে নির্ধারিত রয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ওইদিন বগুড়া জজকোর্টের একটি বিশেষ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এরপর তিনি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে তাঁর পৈত্রিক ভিটা পরিদর্শনে যাবেন। সেখানে তাঁর বাবার স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত 'জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল' পরিদর্শনের কথা রয়েছে।
এ ছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সফরের অন্যতম আকর্ষণ হিসেবে পৈত্রিক ভিটার পাশ দিয়ে প্রবাহিত একটি খাল খনন প্রকল্পেরও শুভ উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরকে সফল করতে গত শুক্রবার প্রশাসনের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল বাগবাড়ী এলাকা সরেজমিনে পরিদর্শন করেছে। নেতার আগমনকে ঘিরে অবহেলিত বাগবাড়ী অঞ্চলে নতুন আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিনের অবহেলিত এই জনপদ একটি আধুনিক ও উন্নত এলাকায় রূপান্তরিত হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...