বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়টি যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন করা হবে।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর নিজের ভারত সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত একটি দল, তাই ভারত সরকারের সঙ্গে কাজ করতে কোনো সমস্যা হবে না। এ প্রসঙ্গে তিনি পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময়ের পরিস্থিতির দিকেও ইঙ্গিত প্রদান করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বিদেশ সফর সম্পর্কে উপদেষ্টা বলেন, তাঁর সফর দক্ষিণ এশিয়ার কোনো একটি দেশ দিয়েই শুরু হবে। তবে নির্দিষ্টভাবে সেটি কোন দেশ হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সাক্ষাৎকারে তিনি আরও জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ সমুন্নত রেখেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ভারতের পক্ষ থেকে মেডিকেল ও ব্যবসায়িক ভিসা চালুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...