বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার তথ্যমন্ত্রীকে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। বৈঠকে তারা দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় দুদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে বিভিন্ন পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং তথ্য ও সম্প্রচার খাতের উন্নয়নে সহযোগিতামূলক সম্পর্ক প্রসারের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
সৌজন্য এই সাক্ষাতে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন অটুট রেখে ভবিষ্যতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...