Logo Logo

কর্ণফুলীতে ৩৫০০ লিটার ভোজ্য তেল মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা


Splash Image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদ ও অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রির দায়ে ‘নুরুল স্টোর’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরলক্ষ্যা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন। আভিযানিক কার্যক্রমে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ দল সহায়তা প্রদান করে।

প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চরলক্ষ্যা এলাকার নুরুল স্টোরে তল্লাশি চালানো হয়। অভিযানে দোকানটি থেকে প্রায় ৩ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল মজুদ অবস্থায় পাওয়া যায়। একই সঙ্গে তেল সংরক্ষণের অননুমোদিত পদ্ধতি ও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোকান মালিককে এই আর্থিক দণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘অবৈধ মজুদদারি ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রির কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান বজায় থাকবে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...