Logo Logo

ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫


Splash Image

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই পিকআপ ভ্যানের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (১৩ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের ভাঙ্গা–টেকেরহাট মহাসড়কের বাবনা তলা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী এলাকার মৃত সেকেন মোল্লার ছেলে এবং তরমুজ ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা (৩৭) এবং নেশারউদ্দিন শেখের পুত্র আলমগীর শেখ (৪০)। জাহাঙ্গীর মোল্লা ঘটনাস্থলেই মারা যান এবং আলমগীর শেখকে গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে মাদারীপুরগামী ‘শাহ ফরিদ পরিবহন’ (ঢাকা মেট্রো ব–১১–০১২২)-এর একটি বাস বাবনা তলা ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন তরমুজবোঝাই পিকআপের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে বাসের প্রায় ২৫ জন যাত্রী আহত হন এবং পিকআপের চালক আরিফ (৪০) গুরুতর আঘাত পান।

আহতদের মধ্যে সাগর, ফজলুল হক, আশরাফ মোল্লা, লোকমান, বিলকিস, মীর ফারুক, মেহেদী হাসান, সাদিয়া, বিশ্বনাথ, রূপালী, গোলাম মোস্তফা, মনিরুজ্জামান ও লাভলুসহ অন্যদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন হোসেন ফোর্স ও রেকারসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে থানায় নিয়ে গেছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...