ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২৪ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২ হাজার ৭২১ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ শিশুর ৬ জন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের সংক্রমণ ও এর উপসর্গ নিয়ে ১৮৬ শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৬১৫ জন। এরপর রাজশাহী বিভাগে ২৯৮ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৪১ জনের হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া, বরিশালে ৬৪, খুলনায় ১৪৩, রংপুরে ২৬, সিলেটে ৫৫ এবং ময়মনসিংহে ২৯ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...