বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, সিএন্ডবি ঘাট যৌনপল্লী এলাকায় সোহেল শেখ (৩৩) নামক এক ব্যক্তির সাথে তার ভাড়াটিয়া জিসা (১৮)-এর আর্থিক লেনদেন নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগ উঠেছে, এই বিরোধের একপর্যায়ে জিসা তার বান্ধবী দেবীকে বিষয়টি জানালে তিনি একদল লোক নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সোহেল শেখের বসতঘরে ব্যাপক ভাঙচুর চালান।
ভুক্তভোগী সোহেল শেখের দাবি, হামলার সময় তার ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা এবং ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...