বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের এই সম্মাননা জানানো হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌরসভার প্রশাসক এস. এম. তারেক সুলতান। এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে ডা. কে. এম. বাবর বলেন, বর্তমান প্রজন্মের মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাদের এই অসামান্য সাফল্য অন্যদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের শিক্ষায় নয়, বরং নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন অতিথিরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...