বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে দুর্গাপুর পৌর এলাকার বুরুঙ্গা ভাঙা ব্রিজ সংলগ্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নির্দেশনায় এবং দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এসআই নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন দুর্গাপুর উপজেলার চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে নাসির উদ্দীন (২৮) এবং তারা মিয়ার ছেলে আলী আকবর (২৫)। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অবস্থান নিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেলেই তাদের নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...