Logo Logo

কুয়াকাটায় দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


Splash Image

পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদরাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় মাদরাসা মিলনায়তনে আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ২০ জন পরীক্ষার্থীর মাঝে কলম, ডায়েরি ও কোট ফাইল বিতরণ করা হয়। কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদরাসার সুপার সৈয়দ মাওলানা মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি আলহাজ্ব সৈয়দ মাওলানা মো. মোছলেম আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুয়াকাটা পৌর শাখার সভাপতি আলহাজ্ব সৈয়দ মাওলানা মুহাম্মদ হারুন অর রশিদ, পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. সোহেল মাহমুদ এবং দুমকি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু মুসা। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিপুর থানা ছাত্র হিযবুল্লাহর সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আজগর আলী এবং কুয়াকাটা পৌর ছাত্র হিযবুল্লাহর সভাপতি মাওলানা মুহাম্মদ অলিউল্লাহ আল মাসুদ।

শিক্ষা উপকরণ বিতরণ প্রসঙ্গে পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. সোহেল মাহমুদ বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের অনুপ্রেরণা দেওয়া একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি সহজতর করতে এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...