বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) ভোরে উত্তর চরছান্দিয়া গ্রামের বেকের বাজার সংলগ্ন একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে চোর চক্রের দুই সদস্য কৌশলে ওই বাড়িতে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন। এলাকাবাসী চারদিক থেকে ঘিরে ফেলে চোর দুজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হন।
আটকের পর উত্তেজিত জনতা দুই চোরকে গণধোলাই দেয়। তবে পরবর্তীতে বড় ধরনের আইনি জটিলতা এড়াতে এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হবে না—এমন মৌখিক ও লিখিত শর্তে স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়।
এলাকাবাসীর ভাষ্যমতে, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে চুরির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় তারা চরম আতঙ্কে ছিলেন। হাতেনাতে চোর আটক হওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে চুরি ও ছিনতাই প্রতিরোধে এলাকায় পুলিশি টহল এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...