বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
ফসিয়ার রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মাওলানা আবুল কালাম আজাদ।
সহকারী অধ্যাপক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন। তিনি তাঁর বক্তব্যে কলেজের শিক্ষা কার্যক্রমের সার্বিক অগ্রগতি, বিদ্যমান সমস্যা ও ভবিষ্যতের সম্ভাবনার কথা তুলে ধরেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, "এই অঞ্চলের নারী শিক্ষা বিস্তারে ফসিয়ার রহমান মহিলা কলেজ প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে এবং কলেজের পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। আমি এই প্রতিষ্ঠানে একটি আধুনিক ছাত্রী নিবাস নির্মাণের জন্য অগ্রণী ভূমিকা পালন করব।"
তিনি আরও আশ্বস্ত করেন যে, কলেজের জাতীয়করণ ও সরকারি করণের প্রক্রিয়ায় তিনি বিশেষ গুরুত্ব দেবেন এবং প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে তাঁর সক্রিয় সহযোগিতা অব্যাহত থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সমরেশ রায়, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন এবং পাইকগাছা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ। এ ছাড়া জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, স ম আব্দুল্লাহ আল মামুন, সোহেল রাশেদ জনি, হাফেজ জালাল উদ্দীনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে কলেজের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...