Logo Logo

আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান


Splash Image

ছবি : সংগৃহীত।

জুলাই আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে সরকার, বিরোধীদলসহ দেশের বর্তমান সব রাজনৈতিক শক্তিকে “জুলাই প্রোডাক্ট” বলে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লবের কারণেই আজকের এই নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই আন্দোলনের অস্তিত্ব আছে বলেই আজ আমরা এখানে আছি; সরকার ও বিরোধীদল টিকে আছে। আমরা সবাই মূলত ‘জুলাই প্রোডাক্ট’। সেই গণঅভ্যুত্থান না ঘটলে আমাদের কারও অস্তিত্ব থাকত না।” তিনি সতর্ক করে দিয়ে বলেন, জুলাইয়ের চেতনার বিপক্ষে অবস্থান নিয়ে কোনো সরকারই পার পাবে না।

গণভোটের রায় বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনে আবারও আত্মত্যাগের জন্য রাজপথে প্রস্তুত থাকতে হবে। জুলাইয়ের শহীদ পরিবার ও আন্দোলনের সক্রিয় কর্মীদের সঙ্গে সাম্প্রতিক আলোচনার সূত্র টেনে তিনি বলেন, জাতির অধিকার আদায়ের লড়াইয়ে তারা শেষ পর্যন্ত রাজপথে ও সংসদে সক্রিয় ভূমিকা পালন করবেন।

জামায়াত আমির আরও জোর দিয়ে বলেন, এই আন্দোলন নিছক ক্ষমতার ভাগ-বাটোয়ারার জন্য নয়; বরং জনগণের রায় এবং শহীদদের পবিত্র আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর লড়াই। তিনি দাবি করেন, দেশের ৭০ শতাংশ মানুষের মতামতের প্রতিফলন ঘটাতেই এই গণতান্ত্রিক সংগ্রাম চলছে।

দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই আন্দোলন দল-মত নির্বিশেষে সবার। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ কারও গোলামি করবে না এবং কোনো নির্দিষ্ট পারিবারিক শাসন বা ‘রাজতন্ত্র’ কায়েম হতে দেওয়া হবে না।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...