Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ দমনে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে আইন অমান্যকারীদের বিরুদ্ধে অর্থ জরিমানাসহ হর্ন জব্দ ও ধ্বংস করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রিন্স সরকার। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাখিবুল হাসান। এসময় বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, অভিযানে অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত শব্দ উৎপন্ন এবং অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৫টি পরিবহনকে ৫টি পৃথক মামলায় মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে এসব যানবাহন থেকে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এছাড়াও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় ২০টি বাস, ট্রাক ও অটোরিকশায় সতর্কতামূলক স্টিকার লাগানো হয়। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...