Logo Logo

পুলিশ-র‍্যাব-ডিবির সতর্ক অবস্থান

বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাবিতে কড়া নিরাপত্তা


Splash Image

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে পুলিশ, র‍্যাব, ডিবি ও সোয়াটসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই চারুকলা অনুষদ ও সংলগ্ন এলাকাগুলোতে তল্লাশি এবং নিয়ন্ত্রিত প্রবেশের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

আজ সকাল সাড়ে ৮টায় সরেজমিনে দেখা গেছে, চারুকলা অনুষদ ও এর আশপাশের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসানো হয়েছে। শোভাযাত্রায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও দর্শনার্থীদের পরিচয়পত্র যাচাইয়ের পাশাপাশি মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে তবেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। জনসাধারণের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে পুরো ক্যাম্পাসজুড়ে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পোশাকধারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্য ভিড়ের মধ্যে বিশেষ নজরদারি চালাচ্ছেন। দোয়েল চত্বর, টিএসসি ও শাহবাগসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে। চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শাহবাগ মোড়ে ইউটার্ন নেবে। এরপর রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে। উৎসবের আনন্দকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখাই এই বহুমাত্রিক নিরাপত্তার মূল লক্ষ্য।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...