Logo Logo

নরসিংদী জেলা পল্লী চিকিৎসক সমিতির পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা


Splash Image

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ নরসিংদী জেলার সকল মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, নরসিংদী জেলা শাখা।


বিজ্ঞাপন


সোমবার (১৩ এপ্রিল) রাতে এক শুভেচ্ছা বার্তায় নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ আবুল কাশেম জুলহাস বলেন, “বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ। পুরনো বছরের সব গ্লানি ও দুঃখ ভুলে নতুন আশায়, নতুন স্বপ্নে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় এই উৎসব।”

তিনি আরও বলেন, “নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়িয়ে একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এছাড়াও বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির পক্ষ থেকে দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও কল্যাণ—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...