বিজ্ঞাপন
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর–মাগুরা মহাসড়কের কানাইপুর পারিশা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইকবাল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পাচই চাঁনপুর গ্রামের চানু খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ইকবাল তার অটোরিকশাটি নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। কানাইপুর এলাকায় পৌঁছালে যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে চালক ইকবাল গুরুতর আহত হয়ে সড়কের পাশে পড়ে থাকেন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যানটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...