বিজ্ঞাপন
পহেলা বৈশাখের সকালে নগরজুড়ে উৎসবের আমেজে বের করা হয় এই বর্ণাঢ্য শুভাযাত্রা। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় সজ্জিত হয়ে অংশগ্রহণকারীরা বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেন। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উৎসব উপলক্ষে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নানা বয়সী মানুষ ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। বিশেষ করে শিশু-কিশোরদের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলা হয়, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পুরনো গ্লানি ভুলে নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সিলেটের এই আয়োজন বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য বহিঃপ্রকাশ হিসেবে প্রশংসিত হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...