বিজ্ঞাপন
দৈনিক ভোরের বাণী’র বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য মোঃ আশিকুল ইসলাম তার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, "নতুন বছরে আমরা একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ দেশ দেখতে চাই। অতীতের গ্লানি ভুলে দল-মত নির্বিশেষে সবাই মিলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের প্রত্যাশা, নতুন বছরের বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের স্বপ্ন ও জুলাই আন্দোলনের আশা-আকাঙ্ক্ষার সমন্বয়ে গঠিত এক শান্তির জনপদ। আমি এমন একটি স্বাধীন সংবাদ মাধ্যম চাই, যেখানে সংবাদকর্মীরা নির্ভয়ে সত্য তুলে ধরতে পারবেন।"
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আজকের বাংলার প্রতিনিধি মোঃ রাব্বি বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করে বলেন, "নতুন বছর আমাদের জন্য নতুন অঙ্গীকার নিয়ে আসে। বর্তমান সময়ে এআই-নির্ভর গুজব ও অনৈতিক কর্মকাণ্ড সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তাই একজন তরুণ সাংবাদিক হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠতার পথে থাকা আমাদের প্রধান দায়িত্ব। সাংবাদিকতা কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয়, বরং সত্যের পক্ষে দাঁড়ানোর একটি সাহসী প্ল্যাটফর্ম। গুজব নয়, সত্যই হোক আমাদের পথচলার মূল ভিত্তি।"
এডুকেশন টাইমস-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সদস্য ফখরুল ইসলাম ফাহাদ চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরে বলেন, "ভুয়া তথ্যের এই সময়ে বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নতুন বছরে আমার লক্ষ্য হলো প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা বৃদ্ধি করা এবং নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সঙ্গে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরা। সবসময় সত্য ও মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়েই আমি এগিয়ে যেতে চাই।"
সোনালী দেশ পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম আধুনিক সাংবাদিকতার ওপর জোর দিয়ে বলেন, "তরুণ সংবাদকর্মী হিসেবে আমাদের প্রধান প্রত্যাশা হলো তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। ম্যালইনফরমেশন ও ডিসইনফরমেশনের ভিড়ে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই বড় সার্থকতা। এখন সময় মোবাইল জার্নালিজম ও ডেটা জার্নালিজমের। আগে সংবাদ সংগ্রহের জন্য ভারী সরঞ্জাম বহন করতে হলেও এখন একটি স্মার্টফোন দিয়েই সংবাদ সংগ্রহ, যাচাই ও প্রচার করা সম্ভব হচ্ছে। নতুন বছরে সাংবাদিকতা হোক সত্য ও উৎস-নির্ভর।"
নতুন বছরের ভোরে এই তরুণ সংবাদকর্মীদের কণ্ঠে ধ্বনিত হয়েছে একটি স্বচ্ছ, আধুনিক এবং সত্যনিষ্ঠ আগামীর স্বপ্ন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...