বিজ্ঞাপন
শোভাযাত্রাটি কলাপাড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উৎসবমুখর এই শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের বিচিত্র সাজ। শিক্ষার্থীরা বর, কনে, মালেকা বানু, পালকির বউ, বাউল, বেহুলা-লক্ষ্মীন্দর, কৃষক, জমিদার, সরস্বতী, রাধা-কৃষ্ণ, জেলে, কুমার ও কামার সেজে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি কালচার ফুটিয়ে তোলেন।
দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও নববর্ষের আনন্দ ভাগ করে নিতে কারাবন্দীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। সব মিলিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কলাপাড়ায় নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...