Logo Logo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত


Splash Image

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আনন্দ-উচ্ছ্বাস আর নানা কর্মসূচির মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ তথা ‘বাংলা নববর্ষ-১৪৩৩’ পালিত হয়েছে।


বিজ্ঞাপন


দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৈশাখী শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। র‍্যালীটি উপজেলা শহরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। এরপর ‘এসো হে বৈশাখ’ ও দেশাত্মবোধক গান, লোকজ নৃত্য এবং আবৃত্তির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক।

এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপির নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আফরোজ শাহীন খসরু বলেন, পহেলা বৈশাখ পালন বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দিনটি বাঙালি জাতির মহামিলন মেলায় রূপান্তরিত হয়ে আসছে।

তিনি আরও বলেন, বিগত বছরের সকল ব্যর্থতা ও গ্লানি ভুলে নববর্ষকে বরণ করে নিয়ে সবাইকে নতুন উদ্যমে দেশের কল্যাণে কাজ করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...