Logo Logo

চাটখিলের ছাত্রলীগ নেতা লায়ন স্বপনকে বিমানবন্দরে আটক


Splash Image

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নোয়াখালীর চাটখিল উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন স্বপনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সৌদি আরব থেকে দেশে ফেরার পর তাকে আটক করা হয়।

আটককৃত স্বপন চাটখিল পৌরসভার ফতেহপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। তার বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ স্বপনকে আটকের বিষয়টি চাটখিল থানাকে অবহিত করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আনতে চাটখিল থানা পুলিশের একটি দল ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর স্বপন কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তিনি অবৈধভাবে সৌদি আরবে অবস্থানরত তার দুই ভাইয়ের কাছে চলে যান।

দীর্ঘদিন প্রবাসে থাকার পর মঙ্গলবার বিকেলে দেশে ফেরা মাত্রই ইমিগ্রেশন পুলিশ তাকে শনাক্ত করে হেফাজতে নেয়। সংশ্লিষ্ট সূত্র মতে, স্বপনের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে।

প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...